1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে প্রিয়জনের লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৮ সোনাতলায় ছাত্রদল নেতা অর্ণবের নেতৃত্বে হামলার অভিযোগ, যুবক আহত, মোটরসাইকেল ভাঙচুর পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ তিন প্রভাবশালীর বিরুদ্ধে বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল আটক আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইঞ্জি. কাজী সাইমুম সিরাজের শুভেচ্ছা শ্রীপুরের সোনাতুন্দী গ্ৰামে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু । পাঁচবিবিতে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করতে বাগজানা ইউনিয়ন যুব বিভাগের প্রস্তুতি সভা চিতলমারীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

রিফাত বাঁচতে চায়—সহায়তার জন্য মানবিক আবেদন।

মো: বদিউল আলম খন্দকার, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সুন্দর চেহারা, টগবগে তরুণ, সদা হাস্যোজ্জ্বল রিফাত। কদিন আগেও সহকর্মী ও বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাতেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ সেই প্রাণবন্ত তরুণ হাসপাতালের বেডে শুয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন। বাঁচার জন্য লড়ছেন প্রতিনিয়ত।
রিফাত বর্তমানে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি-১৪-এ চিকিৎসাধীন। এর আগে তিনি দীর্ঘদিন আল-মানার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার আরও একটি গুরুত্বপূর্ণ সার্জারি প্রয়োজন।
জানা গেছে, বগুড়ায় একটি ছোট চাকরি করার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন রিফাত। দুর্ঘটনায় ট্রাকের চাকা ও রাস্তার ঘর্ষণে তার হাতের মাংস উঠে গিয়ে হাড় বের হয়ে যায়। গুরুতর আহত হাতটি চিকিৎসার জন্য দীর্ঘদিন পেটের সঙ্গে জুড়ে রাখা হয়েছিল। সম্প্রতি পেটের চামড়া কেটে হাতের সঙ্গে সেলাই করে আবারও পেটের সঙ্গে জুড়ে রাখা হয়েছে।
রিফাতের চিকিৎসায় ইতোমধ্যে ১২ লাখ টাকারও বেশি খরচ হয়েছে। তার বাবা নূরুল ইসলাম (মন্টু) নজিপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী। ছেলের চিকিৎসার পেছনে সর্বস্ব ব্যয় করে এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। সামনে আরও বড় অঙ্কের অর্থের প্রয়োজন হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
রিফাতকে বাঁচাতে এগিয়ে আসুন
এলাকাবাসীসহ দেশ-বিদেশের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের প্রতি রিফাতের পরিবারের আকুল আবেদন—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের সামান্য সহযোগিতাও রিফাতকে আবার সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিকাশ (পার্সোনাল):
📱 01706250485 — রিফাত
📱 01763549336 — নূরুল ইসলাম (মন্টু), রিফাতের বাবা
২০,৩০, ৫০, ১০০, ৫০০, ১ হাজার ২,হাজর ৫ হাজার বা আরো বেশী যা পারেন সহযোগিতা করুন অনুগ্রহ করে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারও হয়তো রিফাতের চিকিৎসার জন্য একজন সহৃদয় মানুষের কাছে পৌঁছে দিতে পারে সহযোগিতার বার্তা।
মানবিকতার হাত বাড়িয়ে দিন—রিফাত বাঁচতে চায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট