1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

পাঁচবিবিতে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করতে বাগজানা ইউনিয়ন যুব বিভাগের প্রস্তুতি সভা

মো: আল হাসান, জয়পুরহাট (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করতে বাগজানা ইউনিয়ন যুব বিভাগের প্রস্তুতি সভা

ইউনিয়নে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচিকে সফল করতে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক পরিকল্পনা, গণসংযোগের কৌশল, দায়িত্ব বণ্টন এবং সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগজানা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শাহাদৎ হোসেন এবাদত।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, উপজেলা জামায়াতের সেক্রেটারী এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার।

তিনি বলেন, মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে সুপরিকল্পিতভাবে গণসংযোগ পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে তাদের আশা-আকাঙ্ক্ষা, মতামত ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হতে হবে।

তিনি আরও বলেন, একটি সফল গণসংযোগ কর্মসূচির জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, পারস্পরিক সমন্বয় এবং দায়িত্বশীলদের আন্তরিক প্রচেষ্টা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মসূচির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তৌফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা মোঃ মুনছুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট