1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে প্রিয়জনের লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৮ সোনাতলায় ছাত্রদল নেতা অর্ণবের নেতৃত্বে হামলার অভিযোগ, যুবক আহত, মোটরসাইকেল ভাঙচুর পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ তিন প্রভাবশালীর বিরুদ্ধে বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল আটক আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইঞ্জি. কাজী সাইমুম সিরাজের শুভেচ্ছা শ্রীপুরের সোনাতুন্দী গ্ৰামে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু । পাঁচবিবিতে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করতে বাগজানা ইউনিয়ন যুব বিভাগের প্রস্তুতি সভা চিতলমারীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল আটক

মো: জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৯টি শাড়ী, ৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ৪ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৫৪২টি চকলেট ও ৩১৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৭,৬৩,৩৫০/-(সাত লক্ষ তেষট্রি হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির
এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট