1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ তিন প্রভাবশালীর বিরুদ্ধে

শাহ আমানত মিঠু, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গণপাঠাগারের প্রবেশের পথের সামনে সরকারি জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় তিন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে করে পাঠাগারে শিক্ষার্থী ও সাধারন পাঠকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

অভিযোগ ওঠা তিন ব্যক্তি হলেন খালিয়া এলাকার আবু সাইদ মন্ডল, এনামুল হক ও সাবেক বিডিআর সদস্য মনিরুল ইসলাম।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, খালিয়া মৃত মজিদ মন্ডলের ছেলে রিয়াজ আলীর কাছ থেকে ১৯৬৮ নং দাগ নম্বর থেকে বাজারমূল্যে ৮ হাজার টাকা দিয়ে ৩ শতাংশ জমি ক্রয় করেন খালিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয় লোকজনের উপস্থিতিতে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে জমিটি কেনার পর সেদিন থেকেই বিদ্যালয় কর্তৃপক্ষ জায়গাটি ভোগদখলে নেয়। পরবর্তীতে ওই জায়গায় একটি গণপাঠাগার নির্মাণ করা হয়। তবে যে জায়গায় বাঁশের বেড়া দিয়েছেন ওই জায়গা সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি এভাবে জোর করে দখল করে নেওয়া এটা স্থানীয় জনগন কোন ভাবেই হতে দেবে না।
খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোতালেব অভিযোগ করে জানান, খালিয়া গ্রামের সাইদ মন্ডল, এনামুল ও মনিমরুল জোর করেই পাঠাগারের সামনে দখল করে বাঁশের বেড়া দিয়েছেন। এই বেড়া দেওয়ার জন্য ছাত্র- ছাত্রীরা যে কোন সময় দূঘর্টনার শিকার হতে পারেন। আমি ওদের তিনজনের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি দ্রুত যেন বেড়া অপসারন করে নেন।

সরকারি জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে আবু সাইদ মন্ডল, এনামুল হক ও মনিরুল ইসলাম জানান, জমির মালিক পাঠাগারের জায়গা ২০১৮ সালে আমাদের কাছে বিক্রি করেন এবং রেজিস্ট্রি করে দেন জমির রিয়াজ আলী। তবে পাঠাগারের সামনের জায়গা সরকারি সম্পত্তি এটা যেমন সঠিক কিন্তু বিদ্যালয় কতৃপক্ষ প্রথমে মাটি ফেলেছে, সেই কারনে আমরাও বাঁশের বেড়া দিয়েছি।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব বলেন, খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গণপাঠাগারের সামনে সরকারি জায়গা কিছু লোকজন বাঁশের বেড়া দিয়েছে বলে জানতে পেরেছি। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট