1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা নেত্রকোনায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শার্শায় দুই শিশুসন্তানকে হত্যা পর,বাবার আত্মহত্যা বাগেরহাটে ব্রিজের কাজ না করে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে : সংবাদ সম্মেলন মহেশপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শ্যামনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি জামালপুরে বাসা থেকে নারীর রহস্যজনক লাশ উদ্ধার জামালপুর জেলা প্রতিনিধি নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন। বেনাপোলে বিজিবি’র অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ ৫নং রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ

পরকীয়া সম্পর্কের অভিযোগে নীলফামারীতে নারী ও যুবক আটক

জাহাঙ্গীর আলম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নীলফামারীর ডিমলা উপজেলায় পরকীয়া সম্পর্কের অভিযোগে এক নারী ও এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ৮ নম্বর ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গাপাড়া (দূধিয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—ডিমলা উপজেলার মহরমপাড়া গ্রামের দিলীপ চন্দ্র (৩২) এবং একই ইউনিয়নের দূধিয়াপাড়া এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫)। জেসমিন ওই এলাকার জাহিদুল ইসলাম ও আছিয়া বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, দিলীপ চন্দ্র ও জেসমিন আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সোমবার রাতে দিলীপ গোপনে জেসমিনের বাড়িতে প্রবেশ করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয়রা দুজনকে আটক করে রাখেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
খবর পেয়ে ৮ নম্বর ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও চৌকিদার মো. মোজাফ্ফার হোসেনসহ ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর রায় ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক নারী ও যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
ডিমলা থানার ওসি দিবাকর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অসামাজিক হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট