তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা গ্রামীণ জনপদে অনানুষ্ঠানিক গনসংযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সদর উপজেলার ৫নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীরা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, সাবেক বগুড়া সদর উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি, সাবেক ছাত্রদলের কর্মী বগুড়া জেলা
মোঃ আবু বক্কর সিদ্দিক রেজা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, তিনি বলেন যদি দল মনোনয়ন দেয় তাহলে আমি ৫নং রাজাপুর ইউনিয়নের ভোটারদের কোনো সমস্যা রাখবো না।
৫ই আগষ্টের পর থেকে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কাজ করেছি, যদি আগামীতে ইউনিয়নের ভোটার আমাকে কাজ করার সুযোগ দেয় তাহলে যতগুলো অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে সেগুলো কাজ সমাপ্ত করতে পারবো।
এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।
গণসংযোগকালে “৫নং রাজাপুর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।
আমি সব সময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।
এ সময় বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিকে ৫নং রাজাপুর ইউনিয়নের ভোটার বলছে সৎ নির্ভিক এবং এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থী চাই জনগণ।
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা দিন দিন জমে উঠছে।
গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা, উন্নয়নের রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন।
এরই ধারাবাহিকতায় গণসংযোগও ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।