1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা নেত্রকোনায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শার্শায় দুই শিশুসন্তানকে হত্যা পর,বাবার আত্মহত্যা বাগেরহাটে ব্রিজের কাজ না করে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে : সংবাদ সম্মেলন মহেশপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শ্যামনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি জামালপুরে বাসা থেকে নারীর রহস্যজনক লাশ উদ্ধার জামালপুর জেলা প্রতিনিধি নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন। বেনাপোলে বিজিবি’র অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ ৫নং রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ

বেনাপোলে বিজিবি’র অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ

মো: জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদস্যরা।

সোমবার ( ০১ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল এবং বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৩টি শাড়ী, ২টি কম্বল, ৬টি বিছানার চাদর, ৫ প্যাকেট ফুচকা, ৫০০ কেজি কিসমিস ও ১৯৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৫,৮১,৮০০/-(পাঁচ লক্ষ একাশি হাজার আটশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট