জামালপুর পৌর শহরের চালাপাড়া এলাকায় পাইলিং সড়কের পাশে একটি বাসা থেকে রোকশানা আক্তার শিলা নামে এক নারীর রহস্যজনক লাশ উদ্ধার করেছে জামালপুর থানা পুলিশ। তিনি জামালপুরে বিভিন্ন হাসপাতালে নার্সের দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।