1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা নেত্রকোনায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শার্শায় দুই শিশুসন্তানকে হত্যা পর,বাবার আত্মহত্যা বাগেরহাটে ব্রিজের কাজ না করে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে : সংবাদ সম্মেলন মহেশপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শ্যামনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি জামালপুরে বাসা থেকে নারীর রহস্যজনক লাশ উদ্ধার জামালপুর জেলা প্রতিনিধি নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন। বেনাপোলে বিজিবি’র অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ ৫নং রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ

নেত্রকোনায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনটি পালন করে জেলা বিএনপি।
​সকালে জেলার বিভিন্ন ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে সমবেত হন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
​পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ পাবলিক হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
​পরে পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী।
​সভায় অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার এবং জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী।
​অনুষ্ঠানে সিনিয়র নেতাদের মধ্যে এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, আব্দুল্লাহ আল মামুন খান রনি, মো. মজিবুর রহমান খান, তাজ উদ্দিন ফারাস সেন্টু, বজলুর রহমান পাঠান, এস এম মোয়াজ্জেম হোসেন, সালাউদ্দিন মিল্কী ও গাজী তোফায়েল হোসেনসহ জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট