1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার জয়পুরহাট জেনারেল হাসপাতালের আরএমও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন ডাঃ আশিক আহমদ জেবাল (বাপ্পী) কাইচাইল ইউপি চেয়ারম্যান পদে খায়রুজ্জামানের ঘোষণা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল পাউবো ( সিবিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ মহেশপুরে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও মোবাইল জুয়া নির্মূলে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় গৌরবময় অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলকে আপনার মূল্যবান ভোট দিন। কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা বড়াইগ্রামের মানিকপুরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন এমন নির্মম দৃশ্য কি সহজেই ভোলা যায়?

চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল পাউবো ( সিবিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) রেজিঃ নং-বি-১৯০১ কিশোরগঞ্জ শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণ মাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত’ বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে আসছিলেন । তবে সম্প্রতি মাহমুদুল হাসান মিঠু নামের এক উপসহকারী প্রকৌশলীর নিকট চাঁদা চাওয়া নিয়ে হাতাহাতির ঘটনায় মতবিরোধ সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে
সংগঠনের নেতারা অভিযোগ করেন, ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন। বিষয়টিতে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা অব্যাহত রাখেন বলে দাবি করেন আয়োজক রা।
তারা বলেন, গতকাল দুপুরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে উপসহকারী প্রকৌশলীর সংগে আলোচনা করতে গেলে তিনি উল্টো চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ তোলেন। তবে সংগঠনের নেতারা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো কেন্দ্রীয় নেতার সফর বা অন্য কোনো উপলক্ষে তার কাছে কোনো ধরনের অর্থ দাবি করা হয়নি।
সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, গত ৫ আগস্টের পর থেকে সংগঠনের কেন্দ্রীয় কোনো নেতার কিশোরগঞ্জ সফরের কোনো কর্মসূচি ছিল না বলে চাঁদার বিষয়টি সর্বৈভ মিথ্যা।
এ ব্যাপারে পাউবো’র নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল এ প্রতিনিধির সংগে চাঁদা ও আক্রমণ অপর পক্ষের অস্বীকার সব ঘটনারই সত্যতা স্বীকার করেছেন।তিনি বলেন পরস্পরের মধ্যে থানায় পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। মহাপরিচালক মহোদয় ও বিষয়টি জেনেছেন। সিদ্ধান্ত এলেই বিভাগীয় ব্যবস্হা নেয়া হবে। আমার অফিস ক্যাম্পাসে সংবাদ সম্মেলন হচ্ছে আমি আপনার কাছে শুনলাম। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট