1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার জয়পুরহাট জেনারেল হাসপাতালের আরএমও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন ডাঃ আশিক আহমদ জেবাল (বাপ্পী) কাইচাইল ইউপি চেয়ারম্যান পদে খায়রুজ্জামানের ঘোষণা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল পাউবো ( সিবিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ মহেশপুরে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও মোবাইল জুয়া নির্মূলে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় গৌরবময় অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলকে আপনার মূল্যবান ভোট দিন। কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা বড়াইগ্রামের মানিকপুরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন এমন নির্মম দৃশ্য কি সহজেই ভোলা যায়?

মহেশপুরে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) ও তাঁর স্ত্রী পারভীন খাতুন (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তাঁর স্ত্রী পারভীন খাতুনকে আটক করা হয়।

পরে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস ভারতীয় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট ও ক্যাপসুলজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট