1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ঢোল আর ঢাকের তালে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত। ডিমলায় প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে অনুপ্রবেশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মহেশপুরে পুলিশের অভিযানে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার বেনাপোলে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দূতাবাসের ছাড়পত্র পেয়ে দেশে ফিরলো বেনাপোল মৃত্যুবরনকারী ভারতীয় পাসপোর্টযাত্রীর মরদেহ গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী  নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, ৭৭ বছরের বৃদ্ধার সংবাদ সম্মেলন মহম্মদপুরে পানিতে ডুবে জাবেদের মৃত্যু

জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’

মো: আল হাসান, জয়পুরহাট (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে এক সঙ্গে গীতা পাঠ করেন শতাধিক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী।

শুক্রবার বেলা ১১ টায় শহরের ২ নম্বর রেলস্টেশন রোডে শ্রী শ্রী জয় কালীবাড়ী মন্দির চত্বরে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক জয়পুরহাট জেলা সংসদের আয়োজনে ও প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিবিদ রেবতী মোহন মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকনের জয়পুরহাট জেলা সভাপতি অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস, বৈদিক পাঠ্যশালা শিক্ষক অরবিন্দু সরকার

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও অতিথিদের বরণ করা হয়। পরে শ্রীকৃষ্ণের আবাহনী সংগীত, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, প্রার্থনা সংগীত এবং সমবেতভাবে গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, মানুষের নৈতিক ও মানবিক জীবন গঠনের অন্যতম পথ নির্দেশক। নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতেই শতকণ্ঠে গীতা পাঠের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গীতা পাঠ শেষে সেখান থেকে র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, গীতা শিক্ষা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট