1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ঢোল আর ঢাকের তালে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত। ডিমলায় প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে অনুপ্রবেশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মহেশপুরে পুলিশের অভিযানে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার বেনাপোলে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দূতাবাসের ছাড়পত্র পেয়ে দেশে ফিরলো বেনাপোল মৃত্যুবরনকারী ভারতীয় পাসপোর্টযাত্রীর মরদেহ গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী  নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, ৭৭ বছরের বৃদ্ধার সংবাদ সম্মেলন মহম্মদপুরে পানিতে ডুবে জাবেদের মৃত্যু

 নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়ীয়া)  প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় পুকুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’ পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটেছে। এতে ঘটনাস্থলে টেটা বিদ্ধ হয়ে ১ যুবক নিহত ও উভয় পক্ষের মহিলা সহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
শুক্রবার  (৪ সেপ্টেম্বর ) জুম্মা নামাজ শেষে  ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর
উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
উপজেলার বুড়িশ্বর গ্রামের দুই প্রভাবশালী গোষ্ঠী নয়া বাড়ির ফজলুল হক ও ডাইলা বাড়ির আব্দুল আউয়াল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত পুকুরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এ নিয়ে গত মাসে ব্রাহ্মণবাড়ীয়া জেলা আদালতে একটি মামলাও করা হয়।
পুকুরের মালিকানাকে কেন্দ্র করে শ্রীঘর বাজারের পাশে সরাইল – নাসিরনগর – লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে   দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলে আব্দুল আউয়াল গোষ্ঠীর আব্দুল আউয়ালের ছেলে নাজিমউদ্দীন (২৫) নিহত হয়।
পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।মুহূর্তের মধ্যেই এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে সংঘর্ষে ১ জন নিহত ও মহিলাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক  লোক আহত হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম বলেন, সংঘটিত এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।  সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট