1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ঢোল আর ঢাকের তালে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত। ডিমলায় প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে অনুপ্রবেশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মহেশপুরে পুলিশের অভিযানে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার বেনাপোলে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দূতাবাসের ছাড়পত্র পেয়ে দেশে ফিরলো বেনাপোল মৃত্যুবরনকারী ভারতীয় পাসপোর্টযাত্রীর মরদেহ গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী  নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, ৭৭ বছরের বৃদ্ধার সংবাদ সম্মেলন মহম্মদপুরে পানিতে ডুবে জাবেদের মৃত্যু

মহেশপুরে পুলিশের অভিযানে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক

মোঃ হাসান আলী, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘এসকাপ’ সিরাপসহ হালিম খান নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মহেশপুর পৌরসভার কৈলাশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত হালিম খান কৈলাশপুর গ্রামের মৃত আহম্মদ খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল কৈলাশপুর এলাকায় হালিম খানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের পাশে খড়ের পালার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩০০ বোতল এসকাপ সিরাপ জব্দ করা হয় এবং হাতেনাতে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, উদ্ধার হওয়া এই সিরাপগুলো ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহার করা হতো। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট