1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ঢোল আর ঢাকের তালে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত। ডিমলায় প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে অনুপ্রবেশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মহেশপুরে পুলিশের অভিযানে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার বেনাপোলে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দূতাবাসের ছাড়পত্র পেয়ে দেশে ফিরলো বেনাপোল মৃত্যুবরনকারী ভারতীয় পাসপোর্টযাত্রীর মরদেহ গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী  নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, ৭৭ বছরের বৃদ্ধার সংবাদ সম্মেলন মহম্মদপুরে পানিতে ডুবে জাবেদের মৃত্যু

শ্রীপুরে ঢোল আর ঢাকের তালে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত।

মো: এমদাদ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত উৎসব মুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে খামারপাড়া গিরিধারী আশ্রম বাবাজী মহারাজ,শ্রীমত অশিম কৃষ্ণ দাস এর সভাপতিত্বে, অত্যন্ত উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার সকালে খামার পাড়া গিরিধারী আশ্রম কর্তৃক আয়োজিত, অনুষ্ঠানের প্রধান অতিথি, মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এর প্রধান অতিথিত্বে,
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শ্রীপুর উপজেলা চত্বর থেকে শহরের অলিগলি প্রদক্ষিণ শেষে খামারপাড়া গিরিধারী আশ্রমে আলোচনা সভায় মিলিত হয়।
র‍্যালীটি সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রথীন্দ্রনাথ রায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপির সভাপতি, আলী আহমেদ,
জেলা বিএনপির সদস্য , এ্যাড• এম এ রশিদ, জেলা বিএনপির সদস্য, খান হাসান ইমাম সোজা ,
জেলা বিএনপির সদস্য,আলমগীর হোসেন,
জেলা বিএনপি সদস্য, আশরাফুল আলম জোয়ার্দার,
শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, বদরুল আলম হিরো,
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাজমুল ইসলাম, শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ ওলি মিয়া,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খন্দকার আব্বাস উদ্দিন,ঢাকা এরিয়ান ফার্মা লিঃ চেয়ারম্যান, ডাক্তার এস চক্রবর্তী,
উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, খন্দকার আশরাফুল ইসলাম নালিম,
প্রেসক্লাবের সভাপতি, ডঃ মুসাফির নজরুল
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, খন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোল্লা খলিলুর রহমান,
শ্রীপুর উপজেলা পূজা, উদযাপন পরিষদ এর সভাপতি মনোরঞ্জন সরকার , অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র , মাধ্যমিক সহকারী শিক্ষক, উৎপল কুমার রায় , উপজেলা স্বেচ্ছাসেবক দলের, আহবায়ক জাহাঙ্গীর মুন্সি,উপজেলা ছাত্রদলের, আহবায়ক ইয়াসিন আলী সোহেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট