1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে পুনরায় সামিউল আজম মনির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আসাদুজ্জামান লিটন ভাদসা ইউনিয়নে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রি ফ্রিল্যান্সিং সেমিনার জামালপুরে রাজিবের একচ্ছত্র আধিপত্যে অতিষ্ঠ যাত্রীরা, নরুন্দী থেকে ধানসিঁড়ি বাস চালুর জোর দাবি বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৮ লক্ষ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ইবিতে বাংলা বিভাগের বিসিএস প্রস্তুতি ও ক্যারিয়ার উন্নয়ন শীর্ষক সেমিনার মহেশপুরে ৫ পিস ইয়াবাসহ আটক-১জন। সংস্কার নিয়ে বিবাদ নয়, প্রয়োজন দ্রুত সংলাপ, কাজী সাইমুম সিরাজ মহেশপুরে হাবাসপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা সিংড়ায় চলনবিলে পোনা মাছ অবমুক্ত মহেশপুরে শিশুদের ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ​

ভাদসা ইউনিয়নে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রি ফ্রিল্যান্সিং সেমিনার

মো: আল হাসান, জয়পুরহাট (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে যুবসমাজের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা সৃষ্টির লক্ষ্যে ফ্রি ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় দূর্গাদহ বালিকা বিদ্যালয়ে বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা এবং ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাতেনের আয়োজনে ও সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ হাসিবুল আলম লিটন। ফ্রিল্যান্সিং বিষয়ে মূল আলোচনা করেন সফল ফ্রিল্যান্সার ও প্রশিক্ষক এবং মিরর ল্যাবের কর্ণধার আব্দুল্লাহ সাফি

ফ্রিল্যান্সার ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলী, সফল ফ্রিল্যান্সার শারাফাত হোসেন, পারভেজ, শফিকুল ইসলাম, ছোটন হোসেন, রাসেল আল রশীদ, রিমা আক্তার, আজিজারমাসুম আনছারী

এ সময় উপস্থিত ছিলেন সোহানুর রহমান, আমির খসরু হীরক, ফিরোজ হোসেন, আব্দুর রাজ্জাকসহ ভাদসা ইউনিয়নের বিপুলসংখ্যক তরুণ ও যুবসমাজের প্রতিনিধিরা।

সেমিনারে ভাদসা ইউনিয়নের সফল ফ্রিল্যান্সারদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তরুণদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আয়োজক ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাতেন বলেন, বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণে তরুণদের দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। তরুণদের সেই সুযোগের সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে এমন উদ্যোগ গ্রহণ করায় অংশগ্রহণকারীরা ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাতেনকে সাধুবাদ, ধন্যবাদ ও প্রশংসা জানান। তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কর্মমুখী উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট