1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে পুনরায় সামিউল আজম মনির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আসাদুজ্জামান লিটন ভাদসা ইউনিয়নে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রি ফ্রিল্যান্সিং সেমিনার জামালপুরে রাজিবের একচ্ছত্র আধিপত্যে অতিষ্ঠ যাত্রীরা, নরুন্দী থেকে ধানসিঁড়ি বাস চালুর জোর দাবি বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৮ লক্ষ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ইবিতে বাংলা বিভাগের বিসিএস প্রস্তুতি ও ক্যারিয়ার উন্নয়ন শীর্ষক সেমিনার মহেশপুরে ৫ পিস ইয়াবাসহ আটক-১জন। সংস্কার নিয়ে বিবাদ নয়, প্রয়োজন দ্রুত সংলাপ, কাজী সাইমুম সিরাজ মহেশপুরে হাবাসপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা সিংড়ায় চলনবিলে পোনা মাছ অবমুক্ত মহেশপুরে শিশুদের ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ​

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে পুনরায় সামিউল আজম মনির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আসাদুজ্জামান লিটন

মো: রাকিবুল্যাহ সোহাগ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল-এর শ্যামনগর প্রতিনিধি সামিউল আজম মনির। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান লিটন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়।
সভাপতি পদে সামিউল আজম মনির ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল পান ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান লিটন ২৮ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী আনিসুজ্জামান আনিস পান ১৮ ভোট।
এর আগে ২০২৪ সালের নির্বাচনে সামিউল আজম মনির সভাপতি এবং মোস্তফা কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। দুই বছর পর অনুষ্ঠিত এবারের নির্বাচনেও সভাপতি পদে নিজের নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখলেন সামিউল আজম মনির।
নির্বাচনে বিজয়ের পর সামিউল আজম মনির বলেন, “ভোটাররা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শ্যামনগরের সাধারণ, অবহেলিত ও নিপীড়িত মানুষের কথা তুলে ধরতে সহকর্মীদের সঙ্গে নিয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন বলেন, “দায়িত্ব পালনে কোনো ভুল হলে আপনারা তা ধরিয়ে দেবেন। আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।”
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বের পথচলা শুরু হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট