অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে জেলা মৎস্য অফিস, নাটোরের সহযোগিতায় নাটোর জেলা পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে পুলিশ সুপার, নাটোর জনাব মোহাম্মদ শরীফুল হক এবং জেলা মৎস্য কর্মকর্তা, নাটোর জনাব মোঃ ওমর আলী পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় মাছের পোনা সরবরাহের জন্য নাটোর জেলা মৎস্য বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাটোর জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল জনাব উদয় কুমার সাহাসহ নাটোর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।