1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি

মো: আল হাসান, জয়পুরহাট (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে হেলাল শিপলু পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি হানিফ কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।

এ সময় বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী এম এ হেলাল। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবো।

কোনো শ্রমিক যাতে হয়রানির শিকার না হয়, বিপদে-আপদে ইউনিয়ন যাতে শ্রমিকের পাশে থাকে, কল্যাণ তহবিল আরও শক্তিশালী করা এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। তাই আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মর্তুজা শিপলু, কার্যকরী সভাপতি প্রার্থী ইকবাল হোসেন ইকবাল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সভাপতি হারুনুর রশিদ সজল, সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।
উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট