1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় জামায়াত ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০ পরিবারের ৬০ জন সদস্য প্রিয় জীবনসঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছার একদিন পর সোহাগের আকস্মিক মৃত্যু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এম এ হান্নান এমপি পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান। নাটোর জেলা পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার, নাটোর মহোদয় নানা আয়োজনের মধ্য দিয়ে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে পুনরায় সামিউল আজম মনির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আসাদুজ্জামান লিটন ভাদসা ইউনিয়নে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রি ফ্রিল্যান্সিং সেমিনার জামালপুরে রাজিবের একচ্ছত্র আধিপত্যে অতিষ্ঠ যাত্রীরা, নরুন্দী থেকে ধানসিঁড়ি বাস চালুর জোর দাবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এম এ হান্নান এমপি

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়ীয়া)  প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম. এ. হান্নান এমপি মহোদয় কে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন নাসিরনগর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এমপি এম. এ. হান্নানকে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন নাসিরনগর উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক ও স্থানীয়রা। তারা মনে করেন, নতুন দায়িত্বে থেকে এম. এ. হান্নান দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের কল্যাণে ভূমিকা রাখার সুযোগ পাবেন।
স্থানীয়দের ভাষ্য, নাসিরনগরের বিস্তীর্ণ এলাকায় রয়েছে নদী, খাল-বিল ও বিভিন্ন জলাশয়। এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ মৎস্য আহরণ ও চাষাবাদ এবং গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে যুক্ত। ফলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্তি নাসিরনগরের মানুষের জন্যও তাৎপর্যপূর্ণ।
তারা আশা প্রকাশ করেন, এম. এ. হান্নান সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালনের মাধ্যমে মৎস্যজীবী, কৃষক ও খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরবেন এবং দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্বে এম. এ. হান্নানের সফলতা কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন নাসিরনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট