1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় জামায়াত ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০ পরিবারের ৬০ জন সদস্য প্রিয় জীবনসঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছার একদিন পর সোহাগের আকস্মিক মৃত্যু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এম এ হান্নান এমপি পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন – ড. মুজিবুর রহমান। নাটোর জেলা পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার, নাটোর মহোদয় নানা আয়োজনের মধ্য দিয়ে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে পুনরায় সামিউল আজম মনির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আসাদুজ্জামান লিটন ভাদসা ইউনিয়নে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রি ফ্রিল্যান্সিং সেমিনার জামালপুরে রাজিবের একচ্ছত্র আধিপত্যে অতিষ্ঠ যাত্রীরা, নরুন্দী থেকে ধানসিঁড়ি বাস চালুর জোর দাবি

প্রিয় জীবনসঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছার একদিন পর সোহাগের আকস্মিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
Oplus_131072

মো: জাহাঙ্গীর আলম, ডিমলা নীলফামারীর প্রতিনিধি:

“তোমার Birthday আমার কাছে তেমনই special, যেমনটা তুমি আমার কাছে special… সত্যি বলতে ভালোবাসা কী জিনিস, সেটা তোমায় না দেখলে বুঝতাম না। সৌভাগ্যের ব্যাপার হচ্ছে, আমি তোমার মতো একটা caring লাইফ পার্টনার পেয়েছি। সারাজীবন একসঙ্গে তোমাকে নিয়ে বৃদ্ধ হতে চাই। নিরানব্বই বার ঝগড়ার পরেও শতবারের সময় আমার তোমাকেই লাগবে।”
নিজের প্রিয় জীবনসঙ্গীকে উদ্দেশ্য করে ভালোবাসায় ভরা এমনই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সোহাগ। গত ৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে ছিল ভালোবাসা, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন এবং সারাজীবন একসঙ্গে পথচলার প্রত্যয়।
তবে সেই পোস্টের একদিন পরই ঢাকায় নিজ কক্ষে সোহাগকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিক তদন্তের ফল এখনো জানা যায়নি।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সোহাগের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওতে তাকে একটি শোরুমের ডেকোরেশনের কাজ করতে দেখা যায়।
পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, “আলহামদুলিল্লাহ, ৬ তারিখ উদ্বোধন হবে ইনশাআল্লাহ। অনলাইন-অফলাইন দুই জায়গাতেই সেল হবে। সবাই দোয়া করবেন।”
জীবনের নতুন একটি কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা সোহাগের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলের অপেক্ষায় রয়েছেন স্বজন ও পরিচিতজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট