1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক বারবার একই স্থানে উল্টে পড়ছে লোড গাড়ি, দেখার যেন কেউ নেই মাগুরায় ইছাখাদা–রাঘবদাইড় সড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ বড়াইগ্রামে মাকে মারধর করে জমি লিখে নেওয়ার চেষ্টা, দুই ছেলে ও দুই পুত্রবধূ গ্রেফতার ভারতে কারাভোগ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা, প্রশংসা সর্বমহলে কমরেড বদরুদ্দীন উমর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন পয়না বাজারে জাল নোট তৈরির অভিযোগে স্টুডিও ব্যবসায়ী আটক

আমতলীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের মতবিনিময়

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামসহ আমতলী প্রেসক্লাব ও সাংবাদিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সহসভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, প্রেসক্লাবের সহসভাপতি এস. এম. নাসির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মাতুব্বর, সাংবাদিক আবদুর রহমান সালেহ, নাসরিন সিপু, সুশাসনের জন্য নাগরিক -(সুজন) এর আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক আবু জিহাদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জোসেফ মাহতাব প্রমুখ।

পরবর্তী সময়ে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট অধ্যাপক আবদুল মজিদ মল্লিক, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ জামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খান, আমতলী মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, সাবেক সদস্যসচিব জালাল আহমেদ খান,

ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াস হোসেন, এনসিপির সমন্বয়ক মো. বায়জিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান আমতলী উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, জনসেবা নিশ্চিত করা এবং স্থানীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এ ক্ষেত্রে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের গঠনমূলক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় অংশগ্রহণকারীরা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে আমতলী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে উপজেলার উন্নয়ন, জনসেবা বৃদ্ধি, শিক্ষা, যোগাযোগব্যবস্থা সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট