নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের শাশইল মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মোহব্বত হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোহব্বত হোসেনের পিতা মোঃ তবিবর মন্ডল। তাঁর বাড়ি নওগাঁ জেলার পোরশা থানার চকনামাজু গ্রামে, ডাকঘর ঘাটনগর।
পরে তাঁর হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।