1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

৩৩ প্রভাষক-সহ ৩৫ পদে চাকরি দিচ্ছে ইবি; আবেদন শেষ ২৮ সেপ্টেম্বর

ওসমান গণি, কুষ্টিয়া (ইবি) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগে শিক্ষক ও মেডিকেল অফিসার পদে স্থায়ী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন। প্রার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র পৌঁছে দিতে হবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগে ১ জন সহকারী অধ্যাপক, ৩৩ জন প্রভাষক ও চিকিৎসাকেন্দ্রে একজন মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এতে সমাজকল্যাণ বিভাগে সহকারী অধ্যাপক পদে ৬ গ্রেডে একজন, প্রভাষক পদে ৯ গ্রেডে লোক প্রশাসন (১), রাষ্ট্রবিজ্ঞান (৩), ডেভেলপমেন্ট স্টাডিজ (২), শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (২), ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ (৩), সোশ্যাল ওয়েলফেয়ার (৩), কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম (৩), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (৩), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (৩), মার্কেটিং (৩), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১), ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (২), এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি (১), ফাইন আর্টস (১), ইংরেজি (১) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (১) পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া চিকিৎসাকেন্দ্রের জন্য
মেডিকেল অফিসার পদে ৮ গ্রেডে একজন সাইকিয়াট্রিক নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:
আবেদন ফরম, নিয়োগের শর্তাবলী ও প্রয়োজনীয় তথ্যসমূহ জনতা ব্যাংক (পিএলসি), ইবি শাখা, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট