1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক বারবার একই স্থানে উল্টে পড়ছে লোড গাড়ি, দেখার যেন কেউ নেই মাগুরায় ইছাখাদা–রাঘবদাইড় সড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ বড়াইগ্রামে মাকে মারধর করে জমি লিখে নেওয়ার চেষ্টা, দুই ছেলে ও দুই পুত্রবধূ গ্রেফতার ভারতে কারাভোগ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা, প্রশংসা সর্বমহলে কমরেড বদরুদ্দীন উমর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন পয়না বাজারে জাল নোট তৈরির অভিযোগে স্টুডিও ব্যবসায়ী আটক

নেত্রকোণা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: ইংরেজি বিভাগকে হারিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

‘আমরা গড়বো, যুক্তিতে লড়বো—সত্যে, জ্ঞানে, তত্ত্বে নিজেকে, দেশকে সমৃদ্ধ করবো’—এই বার্তা নিয়ে নেত্রকোণা সরকারি কলেজে আনন্দমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিতর্ক উৎসব–২০২৬’-এর আন্তঃবিভাগীয় ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইংরেজি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
​গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) কলেজের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে এ আয়োজিত হয়। এতে ফাইনাল বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল— “কঠোর আইন নয়, বরং সামাজিক সচেতনতাই অপরাধমুক্ত সমাজ গঠনের একমাত্র চাবিকাঠি।” বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তির সপক্ষে শাণিত যুক্তি, পাল্টা যুক্তি ও বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেন ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিতার্কিকরা।
​অনুষ্ঠানে নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশ এবং সত্য ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিতর্কচর্চার অপরিহার্যতা তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ছড়িয়ে দিতে কলেজের বিতর্ক ক্লাবের কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করার আহ্বান জানান তিনি।
​বিতর্ক শেষে চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বিতার্কিকের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় নেত্রকোণা সরকারি কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানকে বিশেষ কৃতজ্ঞতাপত্র প্রদান করা হয়।
​বিতর্ক উৎসবের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম যুক্তির আলোয় আলোকিত হবে এবং একটি সত্যসন্ধানী, প্রগতিশীল ও যুক্তিবাদী সমাজ গড়ে উঠবে—এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের শিক্ষক ও আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট