1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ইনডোর গেমের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বিয়ের আয়োজন করে প্রতারণার অভিযোগ, ইতালি প্রবাসীর কাছ থেকে ১৯ লাখ টাকা নেওয়ার দাবি মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, নেত্রকোনায় এনসিপি নেত্রী আটক বারবার একই স্থানে উল্টে পড়ছে লোড গাড়ি, দেখার যেন কেউ নেই মাগুরায় ইছাখাদা–রাঘবদাইড় সড়কের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ বড়াইগ্রামে মাকে মারধর করে জমি লিখে নেওয়ার চেষ্টা, দুই ছেলে ও দুই পুত্রবধূ গ্রেফতার ভারতে কারাভোগ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা, প্রশংসা সর্বমহলে কমরেড বদরুদ্দীন উমর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন

জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মো: আল হাসান, জয়পুরহাট (জেলা) প্রতিনিধি:
পারিবারিক কলহের জেরে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে দুই ধারালো হাসুয়াসহ এক তরুণ আটক হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক তরুণের নাম শাকিল আহাম্মেদ (২৮)। তিনি কালাই উপজেলার ছত্রগ্রাম এলাকার বাসিন্দা। তার দুলাভাই মিনহাজুল ইসলাম ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, কালাইয়ের ছত্রগ্রামের মিনহাজুল ইসলাম ও তার স্ত্রী সুরাইয়া বেগমের মধ্যে পারিবারিক কলহ থেকে মারামারির ঘটনা ঘটে। এর জেরে শনিবার মিনহাজুল বিষপান করলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। বোনকে শারীরিক নির্যাতনের খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ছোট ভাই শাকিল আহাম্মেদ দুই হাতে দুটি হাসুয়া নিয়ে সরাসরি হাসপাতালে ঢুকে পড়েন।

অভিযোগে ‎শাকিল জানান, তার বোনকে প্রায়ই মারধর করতেন মিনহাজুল। শনিবারও বোনকে মারধর করে মিনহাজুল বিষপান করে হাসপাতালে ভর্তি হন। এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে দুলাভাইকে কোপানোর জন্য দুটি হাসুয়া নিয়ে হাসপাতালে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো দুটি বড় হাসুয়া হাতে এক তরুণকে ওয়ার্ডে ঢুকতে দেখে উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শাকিল হন্তদন্ত হয়ে দুলাভাই মিনহাজুলের বেডের দিকে ধেয়ে যান। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ওয়ার্ডে থাকা অন্যান্য রোগীর স্বজনেরা তাকে ধরে অস্ত্র দুটি কেড়ে নেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

‎জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, দুটি হাসুয়াসহ এক তরুণকে আটক করে থানায় আনা হয়েছে। ওই তরুণ বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন থাকা তার দুলাভাইকে কোপাতে গিয়েছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট