1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের কারাগারে সাজাভোগ করে বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন ৪৭ জন নারী-পুরুষ বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন মহেশপুরের শাহাপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাডুডু খেলা ১১(এগারো) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক আটক ও মামলা দায়ের। বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক সিরাপ উদ্ধার দুই কন্যাকে নিয়ে সংগ্রামী অঞ্জনা সাহার জীবন, সরকারের কাছে একটি ঘরের আকুতি বাবার অপেক্ষায় পায়রাপাড়ের ছোট্ট রাইদা করপোরেট বাস্তবতায় এক শিশুর আকুতি সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ। আমতলীতে আখরোট খেয়ে অসুস্থ ৭ ছাত্রী, হাসপাতালে ভর্তি রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, মোহনগঞ্জের কর্মকর্তা টেকনাফে বদলি

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, মোহনগঞ্জের কর্মকর্তা টেকনাফে বদলি

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) রিফিল না করেই ভুয়া স্টিকার লাগিয়ে প্রতারণার অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনকে কক্সবাজারের টেকনাফে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি। তদন্তে নামার পরপরই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
​মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, মূল কর্মস্থল খালিয়াজুরী হলেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিগত ২০২৪ সালের জানুয়ারি থেকে মোহনগঞ্জ স্টেশনের দায়িত্বে ছিলেন কামরুজ্জামান সুমন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ফায়ার এক্সটিংগুইশার সংগ্রহ করে ড্রাই কেমিক্যাল পাউডার না বদলে কেবল যন্ত্রগুলো পরিষ্কার করা হতো। এরপর ময়মনসিংহের ‘দ্য সেফ মার্ট’ নামের একটি প্রতিষ্ঠানের নকল স্টিকার লাগিয়ে রিফিল ও মেয়াদ বাড়িয়ে সিল দেওয়া হতো। যন্ত্রপ্রতি ১০০০ থেকে ১৫০০ টাকা নেওয়া হলেও দেওয়া হতো না কোনো বিক্রয় রশিদ। এমনকি কিছু যন্ত্রে রিফিলকারীর কোনো স্বাক্ষরও খুঁজে পাওয়া যায়নি । অনুসন্ধানে জানা যায়, স্থানীয় একটি ডিজিটাল প্রিন্টিং প্রেস থেকে এই নকল স্টিকারগুলো ছাপানো হতো। এলাকা দুটিতে এই ধরনের প্রায় ৫০০এর অধিক ফায়ার এক্সটিংগুইশার রয়েছে বলে জানা গেছে।
​নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান,বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সরজমিনে মোহনগঞ্জের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন ও মালিকদের সঙ্গে কথা বলেন। এতে প্রতারণার প্রাথমিক শতভাগ সত্যতা মেলে। বিষয়টি সদর দপ্তরকে জানানো হলে গত গত ৯ সেপ্টেম্বর বুধবার অভিযুক্ত কর্মকর্তা সুমনকে টেকনাফে বদলি করা হয়। আজ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরেই তিনি মালামালসহ স্টেশন ত্যাগ করেন।
​উপসহকারী পরিচালক আরও জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে অন্য জেলার কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
​উল্লেখ্য, বিতর্কিত এই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও গুরুতর অভিযোগ ছিল। ২০২১ সালে রংপুরে কর্মরত থাকাকালেও তাঁর ফেনসিডিল সেবনের ভিডিও বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সেই সাথে সরকারি মালামাল বিক্রির প্রমাণ ও মেলে। সে সময়ও বিভিন্ন কৌশলে বিভাগীয় বড় শাস্তি এড়িয়ে তিনি কেবল বদলি হয়ে পার পেয়ে যান বলে গুঞ্জন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট