1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের কারাগারে সাজাভোগ করে বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন ৪৭ জন নারী-পুরুষ বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন মহেশপুরের শাহাপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাডুডু খেলা ১১(এগারো) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক আটক ও মামলা দায়ের। বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক সিরাপ উদ্ধার দুই কন্যাকে নিয়ে সংগ্রামী অঞ্জনা সাহার জীবন, সরকারের কাছে একটি ঘরের আকুতি বাবার অপেক্ষায় পায়রাপাড়ের ছোট্ট রাইদা করপোরেট বাস্তবতায় এক শিশুর আকুতি সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ। আমতলীতে আখরোট খেয়ে অসুস্থ ৭ ছাত্রী, হাসপাতালে ভর্তি রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, মোহনগঞ্জের কর্মকর্তা টেকনাফে বদলি

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এর উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরের ব্যবসায়িক
লক্ষ্য মাত্রা অজর্নের লক্ষ্যে বাগেরহাটের সকল শাখা ব্যবস্থাপকদের ও ঋন
কর্মকর্তাদের (ঋন) সমন্বয়ে সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদরের পর্যটন হোটেল সম্মেলন
কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের
খুলনার মহা ব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া। বিকেবি বাগেরহাট অঞ্চলের
মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্যাংকের
উপ-মুখ্যকর্মকর্তা প্রতিক দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি
হিসাবে বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা বিভাগীয় নিরিক্ষা কর্মকর্তা সুভাষ
চন্দ্র সাহা, উপ-মহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মাদ মোস্তফা ফায়সাল,
বাগেরহাট আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক, বাগেরহাটের মুখ্য
আঞ্চলিক কার্য্যলয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ জগলুল কবীর।
সম্মেলনে প্রধান অতিথি বিগত অর্থ-বছরের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা,
২০২৬-২৭ অর্থ বছরের আমানত সংগ্রহ, কৃষি ও এসএমই ঋন বিতারন, নারী
উদ্যোক্তা প্রশিক্ষন ও ঋন বিতারন এবং খেলাপী ঋন আদায়ের লক্ষ্যমাত্রা
শতভাগ অর্জনের জন্য দিক নির্দেশনা দেন। এ সম্মেলনে বাগেরহাট অঞ্চলের সকল
শাখা ব্যবস্থাপক এবং ঋন কর্মকর্তাগন অংশ গ্রহন করেন। সম্মেলনের শুরুতে
জিয়া পরিষদ বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট মুখ্য অঞ্চলের সভাপতি তোহা
হোসেন, সাধারন সম্পাদক মোঃ বারেক আহসান, সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট
শাখা প্রধান সিরাজুল ইসলাম, পরিষদের নেতা এম রেজাউল কবির ও শেখ তাজুল
ইসলাম প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট