নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে একটি ফার্নিচারের দোকানে চুরির ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত ৯ সেপ্টেম্বর ২০২৬ রাতে। অভিযোগ অনুযায়ী, গগনপুর বাজারে মোঃ সাবু হোসেনের মালিকানাধীন ‘সাবু ফার্নিচার’ দোকানের পেছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরের দল দোকানের ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানে থাকা ইন্টারনেটের ফাইবার জয়েন মেশিনসহ কয়েক লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় বলে দোকান মালিকের দাবি।
ঘটনার পর দোকান ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী ও গগনপুর বাজার বণিক কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। স্থানীয়দের সহযোগিতায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
১. শ্রী সুমন চন্দ্র (৩৩), পিতা: ধীরেন্দ্রনাথ, সাং: গগনপুর আদিবাসী পাড়া।
২. মোঃ মাহমুদুল হক (৫২), পিতা: মৃত আবু তালেব, সাং: গগনপুর পূর্বপাড়া।
স্থানীয়দের পক্ষ থেকে আটকের পর বিষয়টি পত্নীতলা থানা পুলিশকে জানানো হলে পুলিশ তাদের হেফাজতে নেয় বলে জানা গেছে।
অভিযোগকারী পক্ষের দাবি অনুযায়ী, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে চুরি যাওয়া কয়েকটি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
তবে আটক দুই ব্যক্তি চুরির সঙ্গে সরাসরি জড়িত কি না এবং উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।