1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে ৪০০ ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ নারী ও কিশোর আটক শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গগনপুর বাজারে ফার্নিচারের দোকানে চুরি, দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ ভারতের কারাগারে সাজাভোগ করে বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন ৪৭ জন নারী-পুরুষ বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন মহেশপুরের শাহাপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাডুডু খেলা ১১(এগারো) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক আটক ও মামলা দায়ের। বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক সিরাপ উদ্ধার দুই কন্যাকে নিয়ে সংগ্রামী অঞ্জনা সাহার জীবন, সরকারের কাছে একটি ঘরের আকুতি

আমতলীতে ৪০০ ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ নারী ও কিশোর আটক

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে ৪০০টি ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার এবং তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আমতলী থানা পুলিশ। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল চরকগাছিয়া গ্রামের মো: বাইজিদ নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে থাকা শাহানুর বেগম (৩৫) ও তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে আটক করা হয়।

পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৪০০টি ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার শাহানুর বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই ঘটনায় তাঁর ১৬ বছর বয়সী ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনগত কারণে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হলো না।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার নারী ও সংশ্লিষ্ট কিশোরকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দের কার্যক্রম চলছে।

পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট