1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস মহেশপুরে ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমানের শোডাউন ও পথসভা অনুষ্ঠিত ​ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার আমতলীতে ৪০০ ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ নারী ও কিশোর আটক শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গগনপুর বাজারে ফার্নিচারের দোকানে চুরি, দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ

আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আবু জিহাদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. শরীফ হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আমতলী থানার গাজীপুর পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।

এসআই শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের দলটি আঠারোগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকার দন্ত চিকিৎসক নুরুল ইসলাম তালুকদারের নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবন এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকা থেকে মো. শরীফ হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শরীফ হাওলাদার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর (উত্তর কান্দা) ৯ নম্বর ওয়ার্ডের মৃত খলিল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর বাজারের মুদি দোকানি আমানউল্লাহর ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট