1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস মহেশপুরে ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমানের শোডাউন ও পথসভা অনুষ্ঠিত ​ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার আমতলীতে ৪০০ ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ নারী ও কিশোর আটক শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গগনপুর বাজারে ফার্নিচারের দোকানে চুরি, দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী

মো: আল হাসান, জয়পুরহাট (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু বিজয়ী হয়েছেন।

​শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট বাস টার্মিনাল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণ শেষে শনিবার রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

​সভাপতি পদে এম এ হেলাল ১৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পেয়েছেন ৯২৭ ভোট।

​সাধারণ সম্পাদক পদে ২৮ ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলাম মর্ত্তুজা শিপলু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল পেয়েছেন ৬৭৫ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল জানান, এবারের নির্বাচনে মোট ৪,৭২১ জন ভোটারের মধ্যে ৩,৬৪৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট প্রদত্ত ভোটের হার ৭৭ শতাংশ।

​এ নির্বাচনে বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৭ জন প্রার্থী লড়াই করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ মিটুল, নির্বাচন কমিশনার এম এ ওয়াহাব, কাজী মনজুরে মওলা পলাশ, আনিছুর রহমান লিটন, বাবুল করিম, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী গোলাম কবির, সাজ্জাদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট