1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

মহেশপুরে ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমানের শোডাউন ও পথসভা অনুষ্ঠিত ​

মোঃ হাসান আলী, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে ফতেপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলার ২ নম্বর ফতেপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমানের পক্ষে এ কর্মসূচি পালিত হয়।

​রবিবার দুপুর ৩টায় শিশু তলা স্কুল মাঠ থেকে একটি বিশাল শোডাউন শুরু হয়। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিটি ওয়ার্ড ঘুরে ফতেপুর বাজারে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

​ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ শওকত আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান। এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, ‘নির্বাচিত হলে ফতেপুর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক এবং উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি কৃষকদের সার সংকট নিরসন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কারসহ সর্বাত্মক জনকল্যাণমূলক কাজ করা হবে।’

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নূরে আলম।

​পথসভা ও শোডাউনে আরও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল অহেদ, মোঃ মফিজুর রহমান রিপন, ফতেপুর যুব বিভাগের সভাপতি আবু সুফিয়ান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন এবং যুব জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেনসহ স্থানীয় জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট