1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের সিংড়ায় উপজেলার তিনটি অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণ মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ,আহত-৩ নাটোর জেলার নাটোর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন ডিআইজি বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ মহোদয় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন ইবিতে মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জলবায়ু বিপর্যয় রোধে উপকুল জুড়ে সবুজ বৃক্ষায়ন গড়ে তুলতে হবে বেনাপোলের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ইবিতে মেধার ভিত্তিতে হলের সিট বণ্টনসহ- ৬ দাবিতে শিবিরের স্মারকলিপি প্রবীণ সাংবাদিক গাজী মো. মতিয়ার রহমানের ইন্তেকাল, আমতলী প্রেসক্লাবে শোকের ছায়া নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

ইবিতে মেধার ভিত্তিতে হলের সিট বণ্টনসহ- ৬ দাবিতে শিবিরের স্মারকলিপি

ওসমান গণি, কুষ্টিয়া (ইবি) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

​ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ ও মেধার ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিতসহ ছয় দাবিতে প্রভোস্ট বরাবর স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রশিবির। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় হল শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় হল শাখা ছাত্র শিবিরের সভাপতি মুহিবুল্লাহ আল আজাদের নেতৃত্বে অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​স্মারকলিপিতে শহীদ আনাস হলের আবাসিক সিট বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়ম ও বৈষম্য তুলে ধরে দাবি করা হয়— ১. দ্রুত সময়ের মধ্যে হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের চিহ্নিত করে হল থেকে অপসারণ এবং মেধার ভিত্তিতে ফাঁকা সিট বণ্টন করতে হবে; ২. হলের সিট বণ্টনের ক্ষেত্রে সুস্পষ্ট, স্থায়ী, লিখিত ও সমান নীতি-মালা প্রণয়ন এবং প্রতি ৬ (ছয়) মাস পর পর নিয়মতান্ত্রিকভাবে সিট অ্যালটমেন্ট দিতে হবে; ৩. পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও তদারকির আওতায় আনতে হবে; ৪. হলের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ৫. শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনার জন্য রিডিং রুমে এসি স্থাপন নিশ্চিত করতে হবে এবং ৬. হলের ডাইনিংয়ে মানসম্মত, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার পরিবেশন এবং জবাবদিহিমূলক ব্যবস্থা চালু করতে হবে।

​এ বিষয়ে শহীদ আনাস হলের প্রভোস্টের কাছে জানতে চাইলে তিনি শিবিরের দেওয়া দাবিগুলোর সাথে একমত পোষণ করে বলেন, “হলে অবৈধভাবে কেউ অবস্থান করছে কিনা তা আগামী তিন দিনের মধ্যে ট্রেস আউট করব।” এছাড়াও তিনি নতুন এক্সটেনশন ব্লকটি হ্যান্ডওভার হলেই সিট বণ্টন শুরু করা ও ডাইনিংয়ের খাবারের মান আরও উন্নত করার চেষ্টা থাকবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট