1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

জলবায়ু বিপর্যয় রোধে উপকুল জুড়ে সবুজ বৃক্ষায়ন গড়ে তুলতে হবে

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জলবায়ু বিপর্যয় রোধে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। উপকূলে ম্যানগ্রোভ বনায়নে গুরুত্ব দিতে হবে। গাছ চারপাশের পরিবেশের জন্য প্রাকৃতিক এয়ারকন্ডিশন হিসেবে কাজ করে। বায়ুমন্ডলে ভারসাম্য রক্ষায় গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৪ সেপ্টেম্বর সোমবার সকালে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণকালে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও আশা-হফনুং এর আয়োজনে এ গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কর্মসুচি বাস্তবায়নে ছিলো চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় প্লানেটিয়ার্স ক্লাব। “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি” শ্লোগানে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে এই গাছের চারা বিতরণ কর্মসুচি পালন করা হয়।

সোমবার সকাল ১১টায় চারা বিতরণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। কর্মসুচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন “ধরা”র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষক উত্তম মন্ডল, ব্রজেন রায় শেখ শাকিব হুসাইন, পরিবেশযোদ্ধা মেহেদী হাসান, চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় প্লানেটিয়ার্স ক্লাবের ক্যাপ্টেন ঐশী করিম প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় ” ধরা”র কেন্দ্রীয় নেতা পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন এক সময়ে সুন্দরবনের আয়তন ছিলো ১৯ হাজার ৫০৯ বর্গ কিলোমিটার। মানুষের বন বিনাশী কর্মকান্ডে সেই সুন্দরবনের আয়তন অর্ধেকে নেমে এসেছে। কাজেই বন বিনাশী সকল কর্মকান্ড রুখে দাড়াতে হবে। উপকূলের প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে এবং জলবায়ু বিপর্যয় রোধে ম্যানগ্রোভ বনায়ন রক্ষা ও প্রসারকে আমরা গুরুত্ব দিচ্ছি। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল বলেন সরকারের “একটি শিশু, একটি গাছ” কর্মসুচি বাস্তবায়নের আদলে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণের এই কর্মসুচিকে অভিনন্দন জানাই। বায়ুমন্ডলে অক্সিজেন সাপ্লাই এবং মানুষ কর্তৃক নিঃসৃত কার্বনডাই-অক্সাইডের শোষণের মাধ্যমে গাছপালা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উল্লেখ্য তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত গাছের চারা যেসব শিক্ষার্থী পরিচর্যার মাধ্যমে বড়ো করবে বছর শেষে “ধরা” এবং “ওয়াটারকিপার্স বাংলাদেশ” এর পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট