1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের সিংড়ায় উপজেলার তিনটি অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণ মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ,আহত-৩ নাটোর জেলার নাটোর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন ডিআইজি বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ মহোদয় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন ইবিতে মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জলবায়ু বিপর্যয় রোধে উপকুল জুড়ে সবুজ বৃক্ষায়ন গড়ে তুলতে হবে বেনাপোলের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ইবিতে মেধার ভিত্তিতে হলের সিট বণ্টনসহ- ৬ দাবিতে শিবিরের স্মারকলিপি প্রবীণ সাংবাদিক গাজী মো. মতিয়ার রহমানের ইন্তেকাল, আমতলী প্রেসক্লাবে শোকের ছায়া নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

ইবিতে মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ওসমান গণি, কুষ্টিয়া (ইবি) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

‎বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় টুর্নামেন্টটি শুরু হয়।

‎এরপর দুপুর ২টায় আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ফাইনাল খেলায় আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হয়।

‎​সংগঠনটির শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান
‎আশ্রাফী।

‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিন, অধ্যাপক খান মো. ইলিয়াস, অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

‎​আয়োজকরা জানান, মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদীর অবদান ও স্মৃতিকে চিরস্মরণীয় করতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে ধর্মতত্ত্ব অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এমন উৎসবমুখর পরিবেশের খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


‎​অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ভূমিকা অপরিসীম। একটি সুস্থ, সুন্দর ও আদর্শ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে। বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

‎​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, “আজকের খেলাটি অত্যন্ত উপভোগ্য ছিল। চমৎকার এই আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানাই। যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন এবং পরবর্তীতে যাঁরা তা বাস্তবে রূপ দিয়েছেন—তাঁদের স্মরণে এমন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। উদাহরণস্বরূপ, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজন করা যেতে পারে। ব্রিটিশ আমল, ষাটের দশক কিংবা সত্তরের দশকজুড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বহু আন্দোলন-সংগ্রাম হয়েছে; তবে স্বাধীনতা-উত্তর সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাস্তবে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মাদকের ভয়াবহ ছোবলে দেশের তরুণ সমাজ আজ ধ্বংসের মুখে। এই সংকটময় পরিস্থিতি থেকে তরুণদের রক্ষায় খেলাধুলা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট