1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের সিংড়ায় উপজেলার তিনটি অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণ মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ,আহত-৩ নাটোর জেলার নাটোর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন ডিআইজি বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ মহোদয় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন ইবিতে মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জলবায়ু বিপর্যয় রোধে উপকুল জুড়ে সবুজ বৃক্ষায়ন গড়ে তুলতে হবে বেনাপোলের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ইবিতে মেধার ভিত্তিতে হলের সিট বণ্টনসহ- ৬ দাবিতে শিবিরের স্মারকলিপি প্রবীণ সাংবাদিক গাজী মো. মতিয়ার রহমানের ইন্তেকাল, আমতলী প্রেসক্লাবে শোকের ছায়া নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন

মো: আল হাসান, জয়পুরহাট (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেলোয়ার ও সনির ওপর মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাঁচবিবি তিনমাথা এলাকায় পাঁচবিবি মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য দেন পাঁচবিবি পৌরসভার সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা আক্তার শিতল, বিশিষ্ট ব্যবসায়ী ও অবঃ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান, মাদক প্রতিরোধ কমিটির সদস্য নজরুল, দেলোয়ার, বাচ্চু, সোবাহান, সেলিম, মকলেজ, জাকির ও হিরন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো ও হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেলোয়ার ও সনির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়াও এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা রানা, রনি এবং অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধন থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট