অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (রবিবার) নাটোর জেলার নাটোর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।
পরিদর্শনকালে সম্মানিত ডিআইজি মহোদয় নাটোর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং থানার সকল গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে তিনি দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার নাটোর মহোদয়, জনাব উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল, জনাব মোঃ মনসুর রহমান, অফিসার ইনচার্জ, নাটোর থানাসহ থানা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন