মো: আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:
উপজেলা প্রশাসনের অভিযানে কালিনগর ও বিলদহর ভাটোপাড়া থেকে অবৈধ কাঠামো উচ্ছেদ
নাটোরের সিংড়া উপজেলার কালিনগর ও বিলদহর ভাটোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি স্রোতিজালের কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
অভিযানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলাশয়ে মাছের স্বাভাবিক চলাচল ও প্রাকৃতিক জলপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ কাঠামো অপসারণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।