1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে ৮ মাসে সংখ্যালঘু নির্যাতনের ১৮ ঘটনার অভিযোগ, বিচারিক কমিশন গঠনের দাবি HRCBM-এর বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি প্রবাসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মায়ের আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় বিদ্যুতের তারের সংস্পর্শে পাটকাঠিবাহী ট্রাকে আগুন নাটোরের সিংড়ায় উপজেলার তিনটি অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণ মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ,আহত-৩

নলডাঙ্গায় বিদ্যুতের তারের সংস্পর্শে পাটকাঠিবাহী ট্রাকে আগুন

মো. আমিরুল ইসলাম, নাটোর (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিদ্যুতের তারের সংস্পর্শে একটি পাটকাঠিবাহী ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধা রাতে উপজেলার বাসুদেবপুর কাউন্সিল মোড়ের সামনে, বাসুদেবপুর শ্মশানের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটকাঠি বোঝাই ট্রাকটি ওই স্থান দিয়ে যাওয়ার সময় ট্রাকে থাকা পাটকাঠি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যে পাটকাঠিতে আগুন ধরে যায় এবং আগুন ট্রাকটিতে ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট