1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে ৮ মাসে সংখ্যালঘু নির্যাতনের ১৮ ঘটনার অভিযোগ, বিচারিক কমিশন গঠনের দাবি HRCBM-এর বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি প্রবাসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মায়ের আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় বিদ্যুতের তারের সংস্পর্শে পাটকাঠিবাহী ট্রাকে আগুন নাটোরের সিংড়ায় উপজেলার তিনটি অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণ মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ,আহত-৩

বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবিতে বাগেরহাটে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
তরুণ অ্যাক্টিভিস্ট ও যুব সদস্যদের অংশগ্রহণে এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বাগেরহাটের দশানি এলাকা থেকে শুরু হয়ে বাগেরহাট বাজার ও প্রেস ক্লাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে অংশ নেওয়া তরুণরা বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন। একই সঙ্গে শহরের যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানান।
অ্যাক্টিভিস্টা বাগেরহাটের সভাপতি ইশিতা দেবনাথ বলেন, “বর্জ্য ব্যবস্থাপনা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি বাগেরহাটের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ চাই।”
সংগঠনটির সদস্য শেখ রাফি বলেন, “আমরা চাই বাগেরহাট একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে উঠুক। এজন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তরুণ অ্যাক্টিভিস্টরা বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিক সচেতনতার পাশাপাশি একটি কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট