1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক ইস্যুতে প্রক্টরিয়াল বডির চার সিদ্ধান্ত জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নাটোরে গাঁজা সেবনের সময় যুবক আটক, এক মাসের কারাদণ্ড ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয় শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক আমতলীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাফিকে বুকে জড়িয়ে কাঁদলেন বাবা ,দীর্ঘ উৎকণ্ঠার অবসান মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয় । ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতিচ্ছবি—সেলিম মাহমুদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

মো. আমিরুল ইসলাম, নাটোর (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম মাধনগর নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পশ্চিম মাধনগর এলাকার মৃত দুলাল মন্ডলের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. সাইদুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২২) এবং মৃত আহাদ আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে টহল দেওয়ার সময় তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, মাদকের বিস্তার রোধ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট