1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক ইস্যুতে প্রক্টরিয়াল বডির চার সিদ্ধান্ত জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নাটোরে গাঁজা সেবনের সময় যুবক আটক, এক মাসের কারাদণ্ড ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয় শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক আমতলীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাফিকে বুকে জড়িয়ে কাঁদলেন বাবা ,দীর্ঘ উৎকণ্ঠার অবসান মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয় । ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতিচ্ছবি—সেলিম মাহমুদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

আমতলীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আবু জিহাদ আমতলী, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে চলমান বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে আমতলী থানাধীন ৬ নম্বর সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আলিশার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আলিশার মোড়ে অবস্থিত ‘মিরাজ টেলিকম’ দোকানে অভিযান পরিচালনা করে আমতলী থানা পুলিশের একটি দল। এসআই মো. শাহরিয়ার নাঈম রোমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দোকান থেকে মিরাজ মোল্লাকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মিরাজ মোল্লা দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের মো. মালেক মোল্লার ছেলে। তার মায়ের নাম শিউলী বেগম।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়াসহ প্রয়োজনীয় অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মাদকবিরোধী চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট