1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক ইস্যুতে প্রক্টরিয়াল বডির চার সিদ্ধান্ত জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নাটোরে গাঁজা সেবনের সময় যুবক আটক, এক মাসের কারাদণ্ড ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয় শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক আমতলীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাফিকে বুকে জড়িয়ে কাঁদলেন বাবা ,দীর্ঘ উৎকণ্ঠার অবসান মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয় । ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতিচ্ছবি—সেলিম মাহমুদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয়

ওসমান গণি, কুষ্টিয়া (ইবি) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধি সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক উক্ত বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়-কে ১৬ সেপ্টেম্বর হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

এর আগে, একই বিজ্ঞপ্তিতে সদ্য সাবেক সভাপতি বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ১৫ সেপ্টেম্বর হতে অব্যাহতি দেওয়া হয় এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, এই প্রথম বিভাগের শিক্ষকদের মধ্য থেকে বিভাগটির সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান বিভাগে শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকট রয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় শ্রেণিকক্ষের ব্যবস্থা ও শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রশাসনের সহযোগিতা পেলে বিভাগকে সামনে এগিয়ে নিতে আমার জন্য সহজ হবে। বিভাগকে এগিয়ে নিতে ও শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট