1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক ইস্যুতে প্রক্টরিয়াল বডির চার সিদ্ধান্ত জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নাটোরে গাঁজা সেবনের সময় যুবক আটক, এক মাসের কারাদণ্ড ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয় শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক আমতলীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাফিকে বুকে জড়িয়ে কাঁদলেন বাবা ,দীর্ঘ উৎকণ্ঠার অবসান মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয় । ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতিচ্ছবি—সেলিম মাহমুদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

নাটোরে গাঁজা সেবনের সময় যুবক আটক, এক মাসের কারাদণ্ড

নাটোর (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নাটোর সদর থানার মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের সময় অন্তর হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটে সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ঘোষপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পুলিশ জানায়, সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

আটক অন্তর হোসেন শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়।

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট