1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক ইস্যুতে প্রক্টরিয়াল বডির চার সিদ্ধান্ত জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নাটোরে গাঁজা সেবনের সময় যুবক আটক, এক মাসের কারাদণ্ড ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয় শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক আমতলীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাফিকে বুকে জড়িয়ে কাঁদলেন বাবা ,দীর্ঘ উৎকণ্ঠার অবসান মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয় । ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতিচ্ছবি—সেলিম মাহমুদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা

বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোংলা পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নেমেছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ বিকেলে মোংলা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কমলা বেগম এলাকার সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
​তিনি তাঁর সহযোগী ও সঙ্গীদের সাথে নিয়ে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকাগুলোর বিভিন্ন বাড়িতে গিয়ে সরাসরি বাসিন্দাদের হাতে সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেন এবং কুশল বিনিময় করেন।
​লিফলেট বিতরণকালে সাবেক কাউন্সিলর কমলা বেগম বলেন, “বর্তমানে ডেঙ্গু ও এডিস মশার প্রকোপ মারাত্মকভাবে বেড়েছে। এই প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে আমাদের নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বাড়ির আশেপাশের জমে থাকা ময়লা-আবর্জনা এবং খোলা গর্ত বা নিচু জায়গায় পানি যেন জমে না থাকে, সেদিকে সতর্ক নজর রাখুন। প্রয়োজনে বাসাবাড়ির আশপাশের ময়লা-আবর্জনা ও গর্ত মাটিতে চাপা দিয়ে ভরাট করে রাখুন।”
​তিনি আরও বলেন, শুধু সরকারি বা পৌরসভার উদ্যোগের ওপর ভরসা না করে প্রত্যেক নাগরিকে নিজ নিজ অবস্থান থেকে বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখা উচিত। তিন দিনের বেশি জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশার বংশবৃদ্ধি ঘটে, তাই সবাই মিলে সচেতন হলে খুব সহজেই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
​এসময় স্থানীয় প্রবীণ ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সাবেক এই কাউন্সিলরের উদ্যোগকে সাধুবাদ জানান। ডেঙ্গু প্রতিরোধে আগামীতেও এই ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট