1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক ইস্যুতে প্রক্টরিয়াল বডির চার সিদ্ধান্ত জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নাটোরে গাঁজা সেবনের সময় যুবক আটক, এক মাসের কারাদণ্ড ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয় শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক আমতলীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাফিকে বুকে জড়িয়ে কাঁদলেন বাবা ,দীর্ঘ উৎকণ্ঠার অবসান মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয় । ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতিচ্ছবি—সেলিম মাহমুদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ এবং বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ৬ দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। আন্দোলনকারীরা দাবি আদায়ের পাশাপাশি ইউএনওর বদলির দাবিতেও স্লোগান দেন।আজ ১৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের থানা মোড় থেকে চাঁনপুর মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ইউএনও কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নেয়। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন।
​আন্দোলনকারীরা জানান, গত ১৬ আগস্ট একই দাবিতে প্রথমবার কর্মসূচি পালন করা হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে এক মাসের মাথায় পুনরায় রাজপথে নামেন তারা।
​শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ৬ দফা দাবি:
​অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি দ্রুত উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর।
​শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিতকরণ।
​বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ।
​বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও স্থায়ী আইনি সুরক্ষা প্রদান।
​বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা।
​সরকারি খাসজমি ও নদীর চর দখলমুক্ত করা এবং মিল-কারখানার দূষণ বন্ধ করা।
​ঘেরাও কর্মসূচির একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ আল মামুন সরাসরি আন্দোলনকারীদের মুখোমুখি হয়ে বক্তব্য শোনেন। তিনি বলেন, “সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”
​শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তার স্বার্থে প্রতিশ্রুত আশ্বাস অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট