1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক ইস্যুতে প্রক্টরিয়াল বডির চার সিদ্ধান্ত জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নাটোরে গাঁজা সেবনের সময় যুবক আটক, এক মাসের কারাদণ্ড ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয় শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক আমতলীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাফিকে বুকে জড়িয়ে কাঁদলেন বাবা ,দীর্ঘ উৎকণ্ঠার অবসান মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয় । ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতিচ্ছবি—সেলিম মাহমুদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

ইবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক ইস্যুতে প্রক্টরিয়াল বডির চার সিদ্ধান্ত

কুষ্টিয়া (ইবি) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাঁজাসহ দুই শিক্ষার্থী আটকের ঘটনাকে কেন্দ্র করে চার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় প্রক্টর অফিসে অনুষ্ঠিত সভায় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তে বলা হয়, আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে ফার্মেসি বিভাগের দুই অভিযুক্ত ও তাদের স্বীকারোক্তিতে চিহ্নিত ফোকলোর বিভাগের তিন শিক্ষার্থীকে বিভাগীয় সভাপতির মাধ্যমে প্রক্টর অফিসে হাজির হতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস সংলগ্ন সড়ক ও মহাসড়কের সরকারি জায়গায় থাকা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ক্যাম্পাসে চলাচলকারী যানচালকদের ডেটাবেজ তৈরি ও আইডি কার্ড দেওয়ার মাধ্যমে অনুমোদনহীন যানবাহন প্রবেশ বন্ধে সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- নিরাপত্তা সেলের মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম (জনি), রয়েল ইসলাম ও আশরাফুল ইসলাম। এছাড়া নিয়মিত চলাচলকারী ব্যক্তিগত যানবাহনের (মোটরসাইকেল ও প্রাইভেট কার) বৈধ লাইসেন্স ও চালকের পরিচয়পত্রের কপি আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘দুই শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগের সভাপতির সঙ্গে বসেছি। অভিযুক্ত শিক্ষার্থীদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে চারটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তদের পরিবারের সঙ্গে বসে তাদের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে গাঁজা সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পশ্চিম এলাকা থেকে দুই শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা সেল। আটক শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সুফিয়ান ও নাহিদুজ্জামান। এ ঘটনার প্রেক্ষিতে সভায় প্রক্টরিয়াল বডি এসব সিদ্ধান্ত গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট