1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরা ১১জন পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১ মারিয়া ইউনিয়নে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান মোস্তাফিজ ইবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক ইস্যুতে প্রক্টরিয়াল বডির চার সিদ্ধান্ত জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নাটোরে গাঁজা সেবনের সময় যুবক আটক, এক মাসের কারাদণ্ড ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয় শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক আমতলীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সাফিকে বুকে জড়িয়ে কাঁদলেন বাবা ,দীর্ঘ উৎকণ্ঠার অবসান

মারিয়া ইউনিয়নে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান মোস্তাফিজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:
চিকিৎসা, স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে
কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ নম্বর মারিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ। ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন, চিকিৎসা, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ বলেন, জুলাই আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে অংশ নিয়েছেন এবং এ সময় জেল-জুলুমের শিকার হয়েছেন। জনগণের অধিকার ও কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যেতে চান তিনি।
তিনি বলেন, “মারিয়া ইউনিয়নের সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। চিকিৎসা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে ইউনিয়নবাসীর জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখতে চাই।”
মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ আরও বলেন, বিএনপি তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি ৮ নম্বর মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তবে দলীয় মনোনয়ন না পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন না।
তিনি বলেন, জনগণের কল্যাণই তার মূল লক্ষ্য। নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ বলেন, “আমি জনগণের পাশে থাকতে চাই, জনগণের সেবা করতে চাই। সুযোগ পেলে মারিয়া ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তার প্রার্থিতা ঘোষণাকে ঘিরে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট