মোঃ বদিউল আলম খন্দকার বিদ্যুৎ পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলার আসামি ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় পত্নীতলা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, নিয়মিত মামলা ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার তথ্য রয়েছে। অভিযান শেষে গ্রেপ্তার ১১ জনকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার (১৬ সেপ্টেম্বর) নওগাঁর বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে